দিনের বেলায় মূত্রাশয়ের সমস্যা আছে এমন সব শিশুদের জন্য পরামর্শ
(Advice for children with daytime bladder problems, Bengali translation)
শৈশবে প্রায়শই মূত্রথলির সমস্যা হয়। এর মধ্যে প্রায়শই সবকটা কার্যকরী সমস্যা হয়, মানে সব কিছু যথাস্থানে রয়েছে এবং সেটা সঠিকভাবে কাজ করতে সক্ষম। মুত্রথলিকে স্বাস্থ্যকর রাখার জন্য এই 4টি পদক্ষেপকে সত্যি ভালোভাবে মেনে চললে বেশিরভাগ সমস্যার সমাধান করা যেতে পারে।
মূত্রথলি কীভাবে কাজ করে?
একটি পানীয় পান করলে, সেই তরলটি আমাদের অন্ত্র দিয়ে যায় আর তারপর সেটাকে আমাদের রক্তপ্রবাহে শোষণ করা হয়। হৃৎপিণ্ড আমাদের শরীরের চার দিকে রক্ত পাম্প করে।
বৃক্কগুলো দিয়ে বয়ে চলার সময়, সমস্ত বর্জ্য তরল অপসারিত করার জন্য সেটাকে ছাঁকা হয়।
বর্জ্য তরল – মূত্র, কিংবা প্রস্রাব – মূত্রনালী নামক লম্বা, পাতলা নলী দিয়ে গিয়ে মূত্রথলিতে যায়।
- মূত্রথলি মূত্র সঞ্চয় করে। এতে পেশীর দুইটি সেট রয়েছে:
- মূত্রথলি নিজে হচ্ছে একটি বেলুনের মতন যেটি এমন পেশী দিয়ে গঠিত যা প্রসারিত হয় ও চাপে। মূত্রথলির মধ্যে মূত্র ভরার জন্য এই পেশীগুলোকে রিল্যাক্স করতে হয়।
- মূত্রথলির ভিত্তিতে এমন সমস্ত পেশী থাকে যা মূত্রকে ধরে রাখে (হোল্ডিং অন মাসল) এবং এইগুলো সঙ্কুচিত হয় যাতে মূত্রকে ধরে রাখা যেতে পারে।
- মূত্রথলি সম্পূর্ণভাবে ভরে গেলে, স্ট্রেচি পেশীগুলি মস্তিষ্ককে একটি বার্তা পাঠায় যেটা তাকে অবহিত করে যে আমাদের মূত্রত্যাগ করার প্রয়োজন রয়েছে।
- এই বার্তার প্রতি সাড়া দেওয়ার জন্য মস্তিষ্ক পেশীর দুইটি সেটকে বলে যে তাদেরকে কী করতে হবে: চেপে ধরে রাখার পেশীগুলোকে রিল্যাক্স করতে ও খুলতে বলা হয় এবং অন্যান্যদেরকে চাপ দিতে এবং মূত্রথলি খালি হওয়া অবধি চেপে রাখতে বলা হয়। কিংবা যদি তক্ষুনি খালি করা সুবিধাজনক না হয় তাহলে মস্তিষ্ক পেশীগুলোকে অপেক্ষা করতে বলে।
স্বাস্থ্যকর মূত্রথলির জন্য 4টি পদক্ষেপ
একটি স্বাস্থ্যকর মূত্রথলি, মূত্রকে নিম্ন চাপে সঞ্চিত করে এবং স্কুল যাওয়া বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে 4 থেকে 7 বার মূত্রথলি খালি করা হয় এবং আরও অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে এটা আরও ঘন-ঘন হয়।
পদক্ষেপ 1. প্রথম জিনিস হচ্ছে অন্ত্র পরীক্ষা করা!
মল আঁটকে যাওয়ার (ট্র্যাফিক জাম) মানে হতে পারে যে যেই জায়গায় মূত্রথলি প্রসারিত হয়ে ভরা উচিত সেখানে ভরা অন্ত্রটি উপস্থিত থাকে। মল আঁটকে যাওয়া (ট্র্যাফিক জাম) – কোষ্ঠকাঠিন্য নামেও পরিচিত – শিশুদের মধ্যে একটি খুবই সাধারণ সমস্যা। সুতরাং যদি মূত্রথলি সঠিকভাবে কাজ না করে, তাহলে সর্বদা, সন্দেহ করবেন যে তার কারণ হয়তো মল হতে পারে!

কোষ্ঠকাঠিন্য কীভাবে মূত্রথলিকে প্রভাবিত করে?
- ঘন-ঘন, স্বল্প পরিমাণে মূত্রত্যাগ করা
- জরুরিতা
- দিনের বেলায় জামা-কাপড়ে প্রস্রাব বেরিয়ে যাওয়া
- রাতের বেলায় জামা-কাপড় বা বিছানায় প্রস্রাব বেরিয়ে যাওয়া
- মূত্রনালীর সংক্রমণের (ইউ.টি.আই) ঝুঁকি
আপনি কীভাবে পরীক্ষা করবেন?
- মল সর্বদা নরম হওয়া উচিত এবং মলত্যাগ সহজ হওয়া উচিত।
- শিশুদের দিনে 3 বার এবং সপ্তাহে 4 বারের মধ্যে মলত্যাগ হওয়া উচিত।
- বড় মল, ফোলা পেট এবং নোংরা প্যান্ট সব কোষ্ঠকাঠিন্যের সংকেত। আরও সূত্র এবং তার চিকিৎসা কীভাবে করতে হবে সেই বিষয়ে আরও তথ্যের জন্য
ERIC-এর Advice for Children with Constipation (কোষ্ঠকাঠিন্য আছে এমন সব শিশুদের জন্য পরামর্শ) দেখুন।
পদক্ষেপ 2. পরবর্তী জিনিস হচ্ছে মূত্রনালীর সংক্রমণের দিকে নজর রাখা
প্রস্রাবে জীবাণু থাকার কারণে মূত্রথলি ঠিকভাবে কাজ করে না। কথনও কখনও শিশুকে দেখে অসুস্থ মনে হয় না, সুতরাং তাদের যে মূত্রনালীর সংক্রমণ থাকতে পারে সেই কথা প্রথমে মনে আসবে না।
মূত্রনালীর সংক্রমণ মূত্রথলিকে কীভাবে প্রভাবিতে করতে পারে?
- ঘন-ঘন, স্বল্প পরিমাণে প্রস্রাব করা
- জরুরিতা
- দিনের বেলায় জামা-কাপড়ে প্রস্রাব বেরিয়ে যাওয়া
- রাতের বেলায় জামা-কাপড়ে বা বিছানায় প্রস্রাব বেরিয়ে যাওয়া
আপনি কীভাবে পরীক্ষা করবেন?
- প্রস্রাবে হয়তো দুর্গন্ধ হতে পারে এবং/অথবা মেঘলা প্রস্রাব।
- শিশু হয়তো পেটে ব্যথা হওয়া কিংবা প্রস্রাব করার সময় জ্বালাভাব অনুভব করার কথা জানাতে পারে।
- জিপি-র সাথে সাক্ষাৎ করুন – মূত্রনালীর সংক্রমণ আছে কিনা তার পুষ্টি করার জন্য একটি সরল পরীক্ষা রয়েছে।
পদক্ষেপ 3: সঠিক মাত্রায় পান করুন!
আপনি কী পান করেন তার আপনার মূত্রথলির আচরণের উপর একটি বড় ভূমিকা থাকে। মনে রাখবেন মূত্রথলিরা পেশী দিয়ে গঠিত – ফিট থাকার জন্য সব পেশীর ব্যায়াম করানো দরকার।
প্রচুর পরিমাণে পানীয় পান করুন
- দিনে কমপক্ষে 6-8 কাপ পানীয় পান করুন।
- আপনার শিশুর সাইজের জন্য উপযুক্ত একটি কাপ নির্বাচন করুন – যেমন 7 বছর বয়সীদের জন্য 200মিলি, আর 11 বছর বয়সীদের জন্য 250 মিলি।
- ঘনীভূত প্রস্রাব মূত্রথলির জন্য খুবই খারাপ! এতে মূত্রথলি প্রদাহিত হয় এবং প্রয়োজন না হলেও সেটা সঙ্কুচিত হয়।
- আপনি কতটা ভালোভাবে হাইড্রেটেড তা জানার জন্য আমাদের Wee Checker (উই (প্রস্রাব) চেকার) দেখুন।
দিনে বিভিন্ন সময় পানীয় পান করুন
- সকালে প্রথমে কয়েকটি পানীয় দিয়ে শুরু করুন।
- স্কুলে/নার্সারিতে পানীয় পান করা চালিয়ে যাবেন – বাড়ি ফেরত আসা অবধি অপেক্ষা করবেন না!
- স্বাস্থ্যকর পানীয় পান করার পরিকল্পনা তৈরি করার জন্য একটি Drinking Reward Chart (ড্রিন্কিং রেয়ার্ড চার্ট) ব্যবহার করুন।
সঠিক জিনিস পান করুন
- জল সবচেয়ে ভালো।
- স্বল্প পরিমাণে দুধ খাওয়াতে কোনো আপত্তি নেই।
- বেশ খানিকটা পরিমাণে ফলের রস ও স্কোয়াশ খাওয়াতেও কোনো আপত্তি নেই।
কোন জিনিস এড়িয়ে চলা উচিত
- ক্যাফিন! মূত্রথলি এটাকে একেবারেই পছন্দ করে না!
- কিছু লোক দেখেন যে ফিজি পানীয়/ব্ল্যাককারেন্ট/অরেঞ্জ/কৃত্রিম রঙ/ ফ্লেভারিং/সুইটনার্স-এর কারণে তাদের মূত্রথলি ঠিকভাবে কাজ করে না, কেননা এইগুলো সম্ভবত মূত্রথলিকে প্রদাহিত করে।
পদক্ষেপ 4. প্রস্রাব করার জন্য রিল্যাক্স করুন
প্রস্রাব করার সময় হলে, মস্তিষ্ক থেকে বার্তাগুলি পেশীর দুইটি সেটকে বলে যে প্রস্রাব ত্যাগ করার জন্য তাদের কী করতে হবে। কিন্তু আমাদের রিল্যাক্স না করা অবধি এই বার্তাগুলি পৌঁছাতে পারে না।
- সঠিকভাবে বসুন – একটি বক্স কিংবা স্টুলের সাহায্যে পাগুলোকে সমতল রাখুন, এবং হাঁটু যেন কোমর থেকে উঁচু থাকে। সুরক্ষিত বসার অবস্থা – আপনার শিশুর হয়তো একটি টয়লেট সিট দরকার হতে পারে।
- প্রস্রাব করার জন্য রিল্যাক্স করুন। সুতরাং টয়লেটের পাশে খেলনা, গেমস ও বই রাখুন। যতটা সময় লাগে ততটা সময় নিন।
- প্রস্রাব করার জন্য ছেলেদের দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। বসা অবস্থায় রিল্যাক্স করা অনেক বেশি সহজ, এবং এতে মূত্রথলি যতটা সম্ভব খালি হয়ে যেতে পারে। তাছাড়া তাদের হয়তো মলত্যাগ করার প্রয়োজন ও হতে পারে।

শিশুদের সাথারণত দিনে 4 থেকে 7 বার প্রস্রাব করার প্রয়োজন হতে পারে। প্রস্রাব ধরে রাখা মূত্রথলির জন্য খারাপ – এমনকি ঘন-ঘন প্রস্রাব করাও খারাপ!
আপনার সন্তানকে তাদের মূত্রথলি থেকে সংকেতের প্রতি সতর্ক থাকতে প্রণোদিত করুন – এবং তাদেরকে বলুন যে সংকেত পাওয়ার পর অবিলম্বে তারা যেন প্রস্রাব করেন। দরকার হলে টয়লেটে যাওয়ার পরিকল্পনা তৈরি করতে এবং উৎসাহিত করার জন্য একটি Toileting Reward Chart (টয়লেটিং রেয়র্ড চার্ট) ব্যবহার করুন!
চিন্তা করবেন না!
উন্নয়নের আগে অবস্থা হয়তো আরও খারাপ হতে পারে – খুব একটা মূত্র সঞ্চিত করার অভ্যাস নেই এমন একটি মূত্রথলি মাত্রাধিক পানীয় পান করার সাথে মানিয়ে নিতে পারবে না! মূত্রথলিকে সঠিক আচরণে নিয়ে আসতে সময় লাগে।
যদি সমস্যা চলতে থাকে তাহলে কী হবে?
- মূত্রথলির আচরণের একটি রেকর্ড রাখুন এবং তাতে পানীয়, টয়লেট যাওয়ার সংখ্যা এবং ভুলে প্রস্রাব বেরিয়ে আসার ঘটনাগুলিকে লিখে রাখুন। সমস্ত বিবরণ লিখে রাখার জন্য ERIC-এর Intake-Output Chart (ইনটেক-আউটপুট চার্ট) আপনার সাহায্য করতে পারে।
- আপনার জিপি-র সাথে সাক্ষাৎ করুন:
- চার্টটিকে সঙ্গে করে নিয়ে যান এবং তাদেরকে আপনার শিশুর উপসর্গসমূহ বলুন।
- জিপি আপনার শিশুকে পরীক্ষা করবেন এবং মূত্রথলির সমস্যা কি কোনো অন্তর্নিহিত সমস্যার কারণে হতে পারে তা সন্ধান করার জন্য তিনি প্রশ্নসমূহ জিজ্ঞাসা করবেন। এটা বিরল, কিন্তু এটা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।
- মূত্রথলি সঠিকভাবে কাজ না করার বিভিন্ন কারণ থাকতে পারে – একটি বিস্তারিত মূল্যায়নের সাহায্যে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে কী হচ্ছে এবং চিকিৎসা নির্ধারিত করা যেতে পারে। জিপি হয়তো এটা নিজে করতে পারেন, কিংবা তিনি হয়তো শিশুকে একটি বিশেষজ্ঞ ক্লিনিকে পাঠাতে পারেন।
- জামা-কাপড় কিংবা বিছানা ভিজে যাওয়ার পরিস্থিতি সামলানোর জন্য কিছু পণ্য নিয়ে বিবেচনা করুন। এই সমস্যার নিদানে এবং তার চিকিৎসা করতে কিছু সময় লাগবে; ইতিমধ্যে ধোয়াযোগ্য শোষক প্যান্ট কিংবা ছোট ডিসপোজেবল প্যাড ব্যবহার করে কিছুটা চাপ কম করুন। আইডিয়ার জন্য ERIC-এর online shop (অনলাইন দোকান) দেখুন।
আরও তথ্য
Last Reviewed: January 2024
Next Review: January 2027
Upcoming events
Share this page
